চট্টগ্রাম জেলা, chittagong district,(chittagong division)🇧🇩
চট্টগ্রাম জেলা
Chittagong District
চট্টগ্রামের প্রায় ৪৮ টি নামের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে রম্যভূমি, চাটিগাঁ, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য আছে, পন্ডিত বার্নোলির মতে, আরবি 'শ্যাত (খন্ড) অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মতে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন বার জন আউলিয়া। তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ ্এবং গাঁও অর্থ গ্রাম। এ থেকে নাম হয় ''চাটিগাঁও। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে, এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। ১৬৬৬ খ্রিস্টাব্দে চট্টগ্রাম মোঘল সম্রাজের অংশ হয়। আরাকানদের পরাজিত করে মোঘল এর নাম রাখেন ইসলামাবাদ। ১৭৬০ খ্রিস্টাব্দে মীর কাশিম আলী খান ইসলামাবাদকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করেন। পরে কোম্পানি এর নাম রাখেন চিটাগাং। বিখ্যাত স্থান - লালদিঘি কালুরঘাট চেরাগী পাহাড় ফয়েজ লেক বাটালী পাহাড় জে এম সেন হল নজরুল স্কয়ার জাতি-তাত্ত্বিক জাদুঘর পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাটিয়ারি গল্ফ ক্লাব বাঁশখালী ইকোপার্ক। চট্টগ্রাম চিড়িয়াখানা সন্দ্বীপ সমুদ্র সৈকত চন্দ্রনাথ মন্দির, সীতাকুন্ড আন্দরকিল্লা জামে মসজিদ বাংলাদেশ নেভাল একাডেমি বৌদ্ধ তীর্থ স্থান চক্রশালা পটিয়া পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা মহামুনি বৌদ্ধ বিহার, রাউজান। মহামায়া সেচ প্রকল্প, মীরসরাই। রাঙ্গনিয়া কোদালা চা বাগান লোহাগাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য। কমনওয়েলথ ওয়ার সেমেট্রি চট্টগ্রাম আগুনিয়া চা-বাগান - উত্তর রাঙ্গুনিয়া খানখানাবাদ সমুদ্র সৈকত - বাঁশখালী। খিরাম সংরক্ষিত বনাঞ্চল, ফটিকছড়ি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চাঁদপুর-বেলগাঁও চা বাগান, পুকুরিয়া, বাশখালী। বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড ভূজপুর সংরক্ষিত বনাঞ্চল, ভূজপুর, ফটিকছড়ি।
বিখ্যাত খাবারঃ - মেজবান, শুটকি
donnobed
ReplyDelete