মাদারীপুর জেলা | Madaripur district(Dhaka division)🇧🇩
মাদারীপুর জেলা
মাদারীপুর জেলা একটি ঐতিহাসিক সমৃদ্ধ জনপদ ছিল। পঞ্চদশ শতাব্দীতে সাধক হযরত বদরুদ্দিন শাহ মাদার (র) এর নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর। ১৯৮৪ সালে মাদারীপুর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে।
কৃতী ব্যক্তিত্ব ও শিক্ষা প্রতিষ্ঠানস
Critical personality and educational institutions
শাহ মাদার (১৩-১৪শতাব্দী) - প্রখ্যাত সূফী সাধক;
কেদার রায় (১৫ শতাব্দী) - বার ভুঁইয়ার অন্যতম ও বিক্রমপুর পরগনার জমিদার;
রাজা রাম রায়চৌধুরী (১৬ শতাব্দী) - রাজৈরের খালিয়া অঞ্চলের জমিদার;
হাজী শরীয়তুল্লাহ (১৭৮০-১৮৪০) - ধর্মীয় সংস্কারক ও ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা;
মৌলোবী আব্দুল জব্বার ফরিদপুরী (১৮০১-১৮৭৬) - বিশিষ্ট উর্দু কবি ও লেখক;
পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯-১৮৬২) - ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ফরায়েজী আন্দোলনের অন্যতম প্রধান নেতা;
অম্বিকাচরণ মজুমদার (১৮৫১ -১৯২২) - বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী; ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি (১৯১৬);
সূফী আমির শাহ (মৃত্যুঃ ১৯৪৪) - প্রখ্যাত আধ্যাত্মিক সাধক;
পুলিন বিহারী দাস (১৮৭৭-১৯৪৯) - ব্রিটিশ বিরোধী সন্ত্রাসবাদী আন্দোলনের অনুশীলন সমিতির প্রধান (১৯০৭-১০);
কিরণ চাঁদ দরবেশ (১৮৭৮-১৯৪৬) - স্বদেশী যুগের রাজনৈতিক কর্মী, কবি, গীতিকার ও সাহিত্য সাধক;
আবা খালেদ রশীদ উদ্দিন (১৮৮৪-১৯৫৬) - বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ;
পূর্ণচন্দ্র দাস (১ জুন ১৮৯৯ - ৪ মে ১৯৫৬) - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী;
চিত্তপ্রিয় রায়চৌধুরী (১৮৯৪-১৯১৫খ্রি.); মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর রনাঙ্গনে সম্মুখ যুদ্ধে শহীদ ৷
নীরেন্দ্রনাথ দাশগুপ্ত (১৮৯৫-১৯১৫খ্রি.); মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর কারাগারে ফাঁসির মঞ্চে শহীদ ৷
মনোরঞ্জন সেনগুপ্ত (১৮৯৮-১৯১৫খ্রি.); মাদারিপুর সমিতি ও যুগান্তর বিপ্লবী, বালেশ্বর কারাগারে ফাঁসির মঞ্চে শহীদ ৷
স্বামী প্রণবানন্দ মহারাজ (১৮৯৬-১৯৪১খ্রি.); স্বদেশী যুগের বিশিষ্ট বিপ্লবী ও বীর সাধক ৷
খান বাহাদুর আব্দুর রহমান খাঁ (১৮৯০-১৯৬৪খ্রি.); শিক্ষাবিদ ও সাহিত্যিক; যুক্ত বঙ্গের এডিপিআই(১৯৩৯-৪৫), জগন্নাথ কলেজ এর প্রিন্সিপাল(১৯৪৮-৫৬) ও রেক্টর(১৯৫৬) ৷
আলিমুদ্দিন আহম্মদ, খান সাহেব (১৮৯০ -১৯৫৭খ্রি.); মোক্তার ও বিশিষ্ট রাজনীতিবিদ ৷
ডাঃ জোহরা কাজী; ভারতীয় উপমহাদেশ এর প্রথম মহিলা চিকিৎসক ৷
মুন্সী মোজাহারুল হক (১৮৯৮-১৯৭৯খ্রি.); রাজনীতিবিদ ও মাদারিপুরের প্রথম লঞ্চ ব্যাবসায়ী ৷
ইস্কান্দার আলী খান (১৯০১-৮৩খ্রি.); বিশিষ্ট আইনজীবি ও রাজনীতিবিদ; এমএলএ ৷
ফণীভূষণ মজুমদার (১৯০১ -৮১খ্রি.); এমএলএ, এমপিএ, মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির সদস্য, মন্ত্রী ৷
দ্বারকানাথ বারুরী (১৯০৬ -৮৫খ্রি.); যুক্ত বঙ্গের ও পূর্ব পাকিস্তান মন্ত্রী, পাকিস্তান কন্সটিটিউশন কমিশনের সদস্য(১৯৬০) ৷
ডাঃ গোলাম মাওলা (১৯২০ -৬৭খ্রি.); ভাষা সৈনিক, এমএলএ, এমএনএ একুশে পদক(২০১০) প্রাপ্ত; বিশিষ্ট চিকিৎসক ৷
ড. ফজলুর রহমান খান (১৯২৯-৮২খ্রি.); বিশ্ববিখ্যাত স্থপতি; আমেরিকান ইঞ্জিনিয়ারিং রেকর্ডের "ম্যান অব দ্যা ইয়ার"(১৯৬৬,৬৯,৭১,৭২), মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার(১৯৯৯) প্রাপ্ত ৷
পদ্মা দেবী (১৯১৭ -৮৩খ্রি.); ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী ৷
সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪ -খ্রি.); প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও সাংবাদিক ৷
প্রফেসর গোলাম ওয়াহেদ চৌধুরী; রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও সমাজসেবী; পাকিস্থান কন্সটিটিউশন কমিশনের অনারারি উপদেষ্টা(১৯৬১) ও কেন্দ্রীয় মন্ত্রী(প্রাক্তন) ৷
রশীদ তালুকদার, (২৪শে অক্টোবর, ১৯৩৯ - ২৫শে অক্টোবর, ২০১১) বিজ্ঞান জাদুঘর (১৯৭৮) ও বিপিএস (১৯৮২) স্বর্ণপদক প্রাপ্ত ফটো সাংবাদিক।
আভা আলম (১৯৪৭-৭৬খ্রি.); সঙ্গীত শিল্পী; মরনোত্তর একুশে পদক(১৯৭৮) স্বর্ণপদক প্রাপ্ত ৷
ড. মুহাম্মদ আব্দুর রশীদ (১৯৩৮-৬৯খ্রি.); ভূ-তত্ত্ববিদ ও গবেষক ৷
রাজিয়া মাহবুব; বিশিষ্ট সাহিত্যিক ৷
স্টুয়ার্ড মুজিবর রহমান; আগরতলা ষড়যন্ত্র মামলার তিন(৩) নম্বর আসামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৷
মৌলভী আচমত আলী খান (১৯০৭-৯৩খ্রি.); এমপিএ, এমপি; বঙ্গীয় গভর্ণর মেডেল(১৯৪৩) প্রাপ্ত ৷
প্রফেসর ড. জিল্লুর রহমান খান; রাষ্ট্রবিজ্ঞান গবেষক ও লেখক ৷
আব্দুল মান্নান শিকদার; ভাষা সৈনিক; প্রাক্তন এমপি ও প্রতিমন্ত্রী ৷
সৈয়দ আবুল হোসেন - রাজনীতিবিদ;
শাহজাহান খান - রাজনীতিবিদ;
আ ফ ম বাহাউদ্দিন নাসিম - রাজনীতিবিদ।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
মাদারিপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখা সব মিলিয়ে ২১৩টি। শিক্ষার হার - ৪৮ %
বিশ্ববিদ্যালয়: ৬
কলেজ : ১৪
মাধ্যমিক বিদ্যালয়: ১৩৮
মাদ্রাসা : ৬১
উপজেলাসমূহ
মাদারিপুর সদর
শিবচর
কালকিনি
রাজৈর
ডাসার(থানা)
চিত্তাকর্ষক স্থান
পর্বতের বাগান-মস্তফাপুর, প্রণবানন্দের মন্দির- বাজিতপুর, গণেশ পাগলের মন্দির- কদমবাড়ী, রাজারাম রায়ের বাড়ি- খালিয়া, সেনাপতির দিঘি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি- মাইজপাড়া, নারায়ণ মন্দির-পািনছত্র, মাদারিপুর শকুনী দিঘি, শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ ৷

No comments